বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আগামীকালের জেলাভিত্তিক বিক্ষোভ সফল করতে জামায়াতের জোরালো আহ্বান নওগাঁয় সপ্তাহের ব্যাবধানে দুই মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:০৬ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ জন শিশু।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে ৩ জন ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২ জন করে মোট ৬ জনসহ ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার (২৪ মে) পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১২৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৬৪ হাজার ৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৭১৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৭ হাজার ৬১৯ জন ছাড়পত্র পেয়েছেন।

এই বিভাগের আরো খবর