1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:০০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের নোম্যান্সল্যান্ডে টানা ১৩ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তিন যুবক। সীমান্তের দুই প্রান্তে বিএসএফ ও বিজিবির কড়া নজরদারির মধ্যে কার্যত আটকে পড়ে তারা এখন জীবন-মৃত্যুর লড়াই করছেন। খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের অভাবে দিন দিন আরও অসহায় হয়ে উঠছে তাদের পরিস্থিতি।
শুক্রবার (২৬ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তঘেঁষা ঝোপঝাড়ের পাশে ঘাসের ওপর প্লাস্টিক বিছিয়ে আশ্রয় নিয়েছেন তিন যুবক। ভারতের দিক থেকে নেমে আসা কালো নদীর তীরবর্তী ওই এলাকায় টানা বৃষ্টি, ঝড় ও তীব্র রোদের মধ্যেই কাটছে তাদের প্রতিটি দিন-রাত। মাথার ওপর নেই কোনো ছাউনি, নেই ন্যূনতম মানবিক সুবিধা।
স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুন ভোরে ভারতের মানকারচর সোনারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১০৬৬ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় তিন যুবককে বাংলাদেশি পরিচয়ে নোম্যান্সল্যান্ডে নিয়ে আসে। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে রৌমারী উপজেলার হিজলামারী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তা প্রতিহত করেন। এরপর থেকেই তারা সীমান্তের মাঝখানে অনিশ্চিত অবস্থায় পড়ে আছেন।
আটকে থাকা তিন যুবক হলেন—সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২)।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন খোলা আকাশের নিচে থাকায় তারা জ্বর, সর্দি-কাশিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসা না পাওয়ায় তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির কারণে তারা কোথাও যেতে বা স্বাভাবিকভাবে চলাচলও করতে পারছেন না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি এখন শুধু সীমান্ত ইস্যু নয়, এটি একটি চরম মানবিক সংকটে পরিণত হয়েছে। দ্রুত বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে তিন যুবককে নিরাপদে ফিরিয়ে এনে এ অনিশ্চয়তার অবসান ঘটানো প্রয়োজন।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “রৌমারীর গয়টাপাড়া সীমান্তে বর্তমানে কেউ অবস্থান করছেন না। তবে ভুন্দুরচর সীমান্তের নোম্যান্সল্যান্ডে তিন যুবক এখনো রয়েছেন। সীমান্তে বিজিবির নজরদারি আগের মতোই কঠোর রয়েছে।”
এ বিষয়ে বিজিবি কিংবা বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তবাসীর প্রত্যাশা, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমন্বিত উদ্যোগ নিয়ে দীর্ঘ ১৩ দিনের এই মানবিক সংকটের অবসান ঘটাবে এবং তিন যুবকের নিরাপদ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত করবে।

এই বিভাগের আরো খবর