1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর জয়ী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নেশনস লিগ ও টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ আজ ছোট পর্দায় হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা ১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর জয়ী শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

১৫২ বছর পর মিসিসিপিতে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর জয়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৭:০৯ এএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। তিনি রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে পরাজিত করেছেন। এই জয়ের মাধ্যমে ১৮৭৪ সালের পর অর্থাৎ দীর্ঘ ১৫২ বছর পর মিসিসিপি অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল। এর আগে গৃহযুদ্ধের পরবর্তী পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে ব্লাঞ্চ ব্রুস মিসিসিপি থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যটিতে কোলমের জয়কে বড় অঘটন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল ডেমোক্র্যাটদের কাছে বড় ব্যবধানে হেরেছে। মিসিসিপির এই ফলাফল সেই পরাজয়ের ধাক্কাকে আরও জোরালো করল। এ জয়ের ফলে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে ৫৫-তে দাঁড়িয়েছে, যেখানে রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৪টি আসন। আলাস্কার একটি আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে দেশটির নির্বাচন কমিশন। সেখানে ১৩টি আসনের ফল ঘোষণা এখনো বাকি।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটরা ব্যাপক সাফল্য পেয়েছে। এখন পর্যন্ত তারা রিপাবলিকানদের চেয়ে ৪১টি আসন বেশি নিশ্চিত করেছে। কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারানোর ফলে ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ক্ষমতার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বিরোধী দলের কঠোর বাধার মুখে পড়তে হবে। ডেমোক্র্যাটরা এখন নিজেদের পছন্দের আইন পাস করার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত করার ক্ষমতাও পাবে। এতে বিরোধী দলটি নিজেদের পছন্দের আইন প্রণয়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে বাধা দিতে পারবে।

মিসিসিপি সিনেট আসনের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করতে কর্মকর্তাদের এক সপ্তাহের বেশি সময় ভোট গণনা করতে হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪৩ বছর বয়সী জেলা অ্যাটর্নি স্কট কোলম বর্তমানে ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন, যা মোট ভোটের ০ দশমিক ৫ শতাংশ পয়েন্ট। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনি মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ইতিহাস গড়েছেন। তাঁর দুই মেয়াদের মধ্যে এবারই প্রথম তাঁকে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে একপর্যায়ে মাত্র অল্প কিছু ভোটে এগিয়ে ছিলেন কোলম।

এর আগে ২০১৮ সালে হাইড-স্মিথ প্রথম সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প মিসিসিপিতে ২৩ শতাংশ পয়েন্টের বড় ব্যবধানে জিতলেও এবারের মধ্যবর্তী নির্বাচনে সেই চিত্র পাল্টে গেছে। নির্বাচনের শেষ পর্যায়ে ট্রাম্প নিজে হাইড-স্মিথের পক্ষে প্রচার চালিয়েও ব্যর্থ হন। এর পেছনে ট্রাম্পের নীতি ও ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন কোলম। রিপাবলিকান দলের ৬৭ বছর বয়সী হাইড–স্মিথ ২০১৮ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেন, ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন। ইরানে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া তাঁদের ক্ষোভের একটি বড় জায়গা।

ভোটারদের কাছে পৌঁছাতে কোলম তৃণমূল পর্যায়ে জনসভা, সরকারি আবাসন প্রকল্পে পরিদর্শন ও উৎসবের মতো ভিন্নধর্মী প্রচার কৌশল গ্রহণ করেন।

তিনি বলেন, আমরা অত্যন্ত কঠিন পথ পাড়ি দিয়ে মানুষের কাছে পৌঁছেছি। উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিলেও হাইড-স্মিথ তা আটকে দিয়েছিলেন। হাইড-স্মিথ তখন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের সমালোচনা করেছিলেন, যদিও মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার সেই মনোনয়নের পক্ষে ছিলেন।

এই বিভাগের আরো খবর