1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৬৫ বাংলাদেশি মালয়েশিয়ায় গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুড়িগ্রামে বজ্রপাতে কিশোরের মৃত্যু টেকনাফের নিরাপত্তা ও নাগরিক সেবা উন্নয়নে ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান মৌসুমী ফলে বিষাক্ত রাসায়নিক, হুমকির মুখে জন স্বাস্থ্য কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক বাণিজ্য চুক্তির ৯৯ শতাংশ নিয়ে একমত ভারত-যুক্তরাষ্ট্র আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ

১৬৫ বাংলাদেশি মালয়েশিয়ায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ২:০৪ পিএম
শেয়ার করুন

মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন অপরাধে জরিত থাকার অভিযোগ বিভিন্ন দেশের ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।গ্রেপ্তারদের মধ্যে ১৫৬ জন বাংলাদেশি রয়েছে। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের আটক করা হয়েছে এর মধ্যে বাংলাদেশি ছিলেন ১৬৫ জন। এ ছাড়া নেপালের ছিলেন ১২৪। অভিযান থেকে ৫৮ নারীকেও আটক করা হয়। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচজে দাতো জাকারিয়া বিন শাবান গতকাল রাতে সংবাদ সম্মেলনে বলেন, ‘এই অভিযানে মোট ৮৯৫ জন ব্যক্তির ডকুমেন্টস পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৭৪৯ জন অভিবাসী নাগরিক এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই-বাছাই শেষে ৫০৬ জন অভিবাসী নাগরিককে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। তাদের সকলের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘অভিযান এবং পরিদর্শনের সময় কিছু বিদেশি নাগরিক ছিলেন যারা ঘর, টয়লেট, স্টোররুম এবং অন্যান্য স্থানে লুকিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে থাকা, অচেনা কার্ডধারী, অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরো খবর