1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৭ বছর পর মোংলায় জনসভা বিএনপির - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১৭ বছর পর মোংলায় জনসভা বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ১:২১ পিএম
শেয়ার করুন

দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোংলায় খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এ জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী এ জনসভার আয়োজন করেন।

এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, জুলফিকার আলী গামা, মো. জসিম উদ্দিন, শফিকুল ইসলাম শান্ত ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম প্রমুখ।

জনসভায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধরা রাস্তায় আসেননি, তাদের ঘরে ঢুকে হত্যা করেছে।

পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।

এই বিভাগের আরো খবর