1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামীলীগের আগুন- সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৪০০ বছরের ঐতিহ্যবাহী দত্তের বাজার: ময়মনসিংহের অর্থনীতির প্রাণ আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর ও আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসভবনে পুলিশের অভিযান চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার আওয়ামীলীগের আগুন- সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচী চীনে আয়োজিত যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর রহমান মানিকগঞ্জে পরিত্যক্ত শিশু পার্কের প্রাণ ফেরালো খাদ্য মন্ত্রী আফরোজা খানম

আওয়ামীলীগের আগুন- সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচী

মুহ.মিজানুর রহমান বাদল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৫০ পিএম
শেয়ার করুন

আওয়ামীলীগের আগুন সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা যুবদল ও পৌর শাখার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলা যুবদল ও পৌর শাখার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন । এতে স্থানীয় যুবদল ও পৌর শাখা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস কার্যক্রম ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতি শীল করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
অবস্থান কর্মসূচিতে উপজেলা যুবদলের আহবায়ক মো.মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সদস্য সচিব মো.ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় তাঁরা যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ- ভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি থেকে নেতাকর্মীরা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খোলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

এই বিভাগের আরো খবর