1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর ও আগুন - আজকের কাগজ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা, জরিমানা গুনলেন তাওহিদ হৃদয় রিজভী: বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে টাইমের ১০০ সম্ভাবনাময় তরুণের তালিকায় ক্রিকেটার বৈভব সূর্যবংশী পুলিশের গুলির বৈধতায় আইন: প্যারিসে তীব্র প্রতিবাদ দেশে ফিরে প্রবাসী হয়রানি ও টাকা দাবির অভিযোগ জটিল কাজ সহজ ও দ্রুত করতে জেমিনাই ৪ নিওন আনল গুগল নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: মীর শাহে আলম ইসলামি শিক্ষা: মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের মূল কাজ নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর নিষিদ্ধ সংগঠনের ১২৪ সদস্যসহ ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি

এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর ও আগুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৮ পিএম
শেয়ার করুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে থানার আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিয়ে মুকসুদপুর থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। একপর্যায়ে থানার ভেতরে ও বাইরে রাখা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, হামলার সময় থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে।

পরপর দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর