1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগের নির্বাচনি প্রচার অফিসে আগুন - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

আওয়ামী লীগের নির্বাচনি প্রচার অফিসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪ ৯:৪৫ এএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুলের একটি নির্বাচনি প্রচার অফিস দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রার্থী ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কর্মী-সমর্থকরা অফিস থেকে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে অফিসে থাকা চেয়ার-টেবিল ও প্রচার সামগ্রী পুড়ে যায়।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর