1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আদালতে আত্মসমর্পণ,জেল হাজতে জিহাদী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আদালতে আত্মসমর্পণ,জেল হাজতে জিহাদী

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করা হয়। ঘটনার পর শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকরা। তাদের দাবি, উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলায় রোববার হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *