1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে হারিয়ে রুয়েট নারী দলের বাজিমাত - আজকের কাগজ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ জন সাময়িক নিষিদ্ধ আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে হারিয়ে রুয়েট নারী দলের বাজিমাত রিকশার গ্যারেজে বিদ্যুৎ এর বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগ বেশি,সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব দেখার কেউ নেই.! বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুবি প্রথম আলো বন্ধুসভার সেমিনার শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ, স্মারকলিপি জমা ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা প্রেমিকাকে বাসায় ডেকে হত‌্যা, প্রেমিক গ্রেপ্তার

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে হারিয়ে রুয়েট নারী দলের বাজিমাত

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ এ অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ মে) বাকৃবির জিমনেসিয়ামে প্রতিযোগিতাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় রুয়েটের পক্ষে ব্যাডমিন্টন (ছাত্র), টেবিল টেনিস (ছাত্র) এবং টেবিল টেনিস (ছাত্রী) বিভাগে বিভিন্ন বিভাগ ও বর্ষের মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার টেবিল টেনিস (ছাত্রী) বিভাগের গ্রুপ পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে জয় তুলে নিয়েছে রুয়েট নারী দল। বিজয়ী দলের সদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা: রুমানা হক একা, সিরামিক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাঃ ইসরাত জাহান এবং একই বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেরিন জারিন অরন্তি। দলের হয়ে রুমানা হক একা ও মেহেরিন জারিন অরন্তির দুর্দান্ত পারফরম্যান্সে এই জয় আসে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রক্টর কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা–২০২৬ এর সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল হক। সঞ্চালনায় ছিলেন বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর