মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ পিএম
Advertisement
শেয়ার করুন

টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার এক ছাত্র ছুটিতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।

এ ঘটনায় শনিবার বিকেলে মাদ্রাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত লোকজন ইব্রাহিম খান রিয়াদকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু বলেন, এক শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানানোর পর পরিবারের সদস্যরা আমাদের জানান। পরে এ নিয়ে মাদ্রাসায় বৈঠক বসানো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর