1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তর প্রদেশে বিপুল হিন্দু ভোটারের নাম বাদ: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যোগী - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

উত্তর প্রদেশে বিপুল হিন্দু ভোটারের নাম বাদ: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যোগী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার রাজ্যের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, ওই তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার ও বিজেপি নেতৃত্ব তৎপর হয়ে উঠেছে। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয়। তাঁদের কাজের গাফিলতির জন্য যদি এমন হয়ে থাকে, তাহলে তা কেন জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের নজর এড়িয়ে গেল।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, বাদ পড়া ওই ভোটারদের নাম আগে পঞ্চায়েত তালিকায় ছিল এবং তাঁরা এখনো বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় কোনো বড় ধরনের রহস্য লুকিয়ে আছে। এ বিষয়ে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, তালিকা খুঁটিয়ে দেখে প্রতিটি বুথ থেকে অন্তত ২০০ জন বাদ পড়া ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। দলের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, খসড়া তালিকা দেখে দলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। খুঁটিয়ে দেখবেন, সেই তালিকায় সক্ষম ভোটারদের ‘না’ আছে কি না। ‘না’ থাকলে রীতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা সবাই এখনো বিভিন্ন কল্যাণমুখী সরকারি সহায়তা পেয়ে চলেছেন।

২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত সরকারি তথ্যানুযায়ী, রাজ্যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ। এসআইআর প্রক্রিয়ার আগে ভোটার সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ থাকলেও, গত এপ্রিল মাসে প্রকাশিত তালিকায় তা ১৩ কোটি ৪০ লাখে নেমে আসে। অর্থাৎ, মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৩০ শতাংশ বা প্রায় ২ কোটি ৮০ লাখ ভোটারের নাম তালিকা থেকে ছাঁটাই হয়েছে। অথচ এই সময়ে রাজ্যের মুসলিম ভোটার সংখ্যা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে, যা বিজেপি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। এসআইআর–প্রক্রিয়া চলাকালে বিজেপি কিন্তু বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি। মুসলিম ও যাদব বরাবরই এসপির ভোট ব্যাংক।

রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিজেপি ও আরএসএস নেতৃত্ব মনে করছে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৯ সালের লোকসভা ভোটে সরাসরি প্রভাব ফেলবে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী ২৭ ও ২৮ নভেম্বর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ভোট সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন। এই বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বও তৎপরতায় ঘাটতি রাখছে না।

এদিকে কংগ্রেস এই সুযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পুরনো অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে।

তাদের দাবি, এসআইআর প্রক্রিয়ার গলদ নিয়ে বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সরব থাকলেও মুখ্যমন্ত্রী এতদিন নীরব ছিলেন, এখন বাধ্য হয়েই সুর মেলাচ্ছেন। এর পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের দিকেও আঙুল তুলছেন। অনেকে প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করতে অমিত শাহর ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারের মাধ্যমে পরিকল্পিতভাবে এই কাজ করানো হয়েছে কি না, যাতে যোগী জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার দাবিদার হয়ে উঠতে না পারেন। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত।

তৃণমূল পর্যায়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে বিজেপি সারা রাজ্যে ১ লাখ ৬১ হাজার বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছে। সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিও যথাক্রমে ১ লাখ ৫৭ হাজার ও ১ লাখ ৫৪ হাজার এজেন্ট মাঠে নামিয়েছে। আরএসএসও তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে এবং রাজ্যের ছয়টি অঞ্চলের জন্য ছয়জন বিশেষ সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৯৮টি সাংগঠনিক জেলায় বিভক্ত করে আরএসএস বাইরে থেকে কর্মী এনেও নির্বাচনের তদারকি শুরু করেছে। রাজ্য বিজেপির একাংশের মতে, এবার এসআইআরের সময় সমাজবাদী পার্টির কর্মী ও সমর্থকদের মধ্যে যথেষ্ট তৎপরতা দেখা গেছে। তার সঙ্গে দলিত ও অযাদব অনগ্রসরদের এসপি এবার জুড়ে দিয়েছে।

নির্বাচনী এই জটিলতার পেছনে সরকারি কর্মীদের গাফিলতি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে এখন তোলপাড় চলছে। বিজেপি নেতারা মনে করছেন, মুসলিম সম্প্রদায় এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে অত্যন্ত সতর্ক থাকলেও হিন্দু ভোটারদের মধ্যে সেই সচেতনতা কিছুটা কম ছিল, যার ফলেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ১০ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। বিজেপিরই একাংশ প্রশ্ন তুলেছে, যে দলের শক্তি বুথ পর্যায় পর্যন্ত বিস্তৃত, যে দলের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত, প্রায় ১০ বছর ধরে যে দল রাজ্যে ক্ষমতাসীন, এই সময়কালে যে দলের কান্ডারিও অপরিবর্তিত, দেশের সেই বৃহত্তম রাজ্যে এমন ঘটনা কী করে হতে পারে। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে হিন্দুদের মনে কিন্তু মুসলামনদের মতো সেই তীব্র তাগিদ ও আগ্রহ দেখা যায়নি বলেই এই মহলের অভিমত।

এই বিভাগের আরো খবর