1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একদিনে করোনায় শনাক্ত ১৫৯৫, মৃত্যু ১৬ - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

একদিনে করোনায় শনাক্ত ১৫৯৫, মৃত্যু ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১১ পিএম
শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন সোমবার করোনায় ৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৫১ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ ও ৯জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে আট, চট্টগ্রামে তিন, রাজশাহীতে দুই এবং খুলনা, সিলেট ও রংপুরে একজন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর