1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৪৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি পলমল গার্মেন্টসের গেটের সামনে পাকা রাস্তার উপড় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার সময় তিনজন জন মাদক ব্যবসায়ীকে ১০৫০ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার রংপুর সদর উপজেলার নুনীটারী হরকলি এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৬),গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০),গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি ইকবাল গাজীর ছেলে রবিউল ইসলাম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হিজলহাটি পলমল গার্মেন্টসের সামনে থেকে তিনজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয় করার সময় পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামী সেলিম মিয়ার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনের জিপার রক্ষিত ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, রিনা বেগম এর পরিহিত স্যালোয়ারের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে জিপারে রক্ষিত ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট,রবিউলের পরিহিত লুঙ্গির বাম পাশের কোচ থেকে সাদা পলিথিন জিপারে রক্ষিত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। মোট ১০৫০ পিচ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) আবুল হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর