
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে সকালে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অস্ত্র ও অর্থ সরবরাহ, পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান শনাক্ত এবং তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। এছাড়া অজ্ঞাতনামা আসামিদের পরিচয় নিশ্চিত হওয়া এবং সাঈদ খোকনকে আশ্রয় প্রদানকারীদের খুঁজে বের করার বিষয়টিও তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব। এই ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।