1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ পিতাকে মারধর, ঘরে আটকে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায়।

ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম (৬৪) অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তারা তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে তাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হয়।

এ সময় বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে অভিযুক্তরা আজাহারুল ইসলামকে একটি ঘরে আটকে দরজা তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, ছোট দুই ভাই বাবার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিতে চাইছিল। এতে অস্বীকৃতি জানালে তারা এই নির্যাতন চালায়।

এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক যুগান্তরকে বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *