
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের চুলার আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হচ্ছে,মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় দগ্ধ অবস্থায় চার জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
হাসপাতাল ও স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার সময় কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Leave a Reply