
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(৩ মার্চ) আনুমানিক ২ টায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালমান ফার্সি’র উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এক কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুসকা এবং বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করে। অপরদিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র বিশেষ টহল দল কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করে যার আনুমানিক সিজারমূল্য পচানব্বই লক্ষ চৌষট্টি হাজার টাকাসহ সর্বমোট দুই কোটি ঊনষাট লক্ষ পাঁচশত টাকা মূল্যের অবৈধ চোরাচালানী মালামাল আটক করে। উল্লেখ্য, আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
Leave a Reply