1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ২:০৯ পিএম
শেয়ার করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মূল ফটকের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডে অবস্থিত এই ভবনের সামনের সড়ক থেকে এই হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই যুবক নগর ভবনের সামনে এসে দ্রুত বোমাটি ছুড়ে পালিয়ে যায়। সিঁড়িতে পড়ার পর বোমাটি বিস্ফোরিত হয়ে কিছুক্ষণ আগুন জ্বললেও পরবর্তীতে তা নিজে থেকেই নিভে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় খুলনা সদর থানা পুলিশ। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বোমাটি সিঁড়িতে পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং হামলাকারী দুই যুবককে শনাক্তসহ গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেখানে বোমা নিক্ষেপের ঘটনায় আমরা হতবাক হয়েছি।

আজ সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, নগর ভবন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে এমন ন্যক্কারজনক হামলা সত্যিই বিস্ময়কর। কোনো সন্ত্রাসী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই কাজ করতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি খুলনা সিটি করপোরেশন থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আশপাশের সিসিটিভি ফুটেজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রশাসক আরও জানান, খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুততম সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সিটি করপোরেশন ও পুলিশ যৌথভাবে এই কার্যক্রম সম্পন্ন করবে। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন সে অনুযায়ী কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, খুলনাবাসীর নিরাপত্তার জন্য যা যা করা দরকার উনি তা করবেন। খুব শিগগিরই খুলনাবাসীর জন্য কাজটা করা হবে। যতই দিন গড়াচ্ছে, ততই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের শঙ্কা বাড়ছে।

এই বিভাগের আরো খবর