1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজায় ত্রাণকর্মী নিহতের পর বাইডেন-নেতানিয়াহুর বৈঠক - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

গাজায় ত্রাণকর্মী নিহতের পর বাইডেন-নেতানিয়াহুর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৪:২৩ পিএম
শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বৈঠকে বসবেন। মার্কিন এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
ত্রাণকর্মী নিহত হওয়ার পর এটি তাদের প্রথম বৈঠক আহ্বান।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন গ্রুপের কর্মীদের মৃত্যুর বিষয়ে বাইডেনের ক্ষোভ প্রকাশ এবং ইসরাইলকে সাহায্য কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও বেশি কিছু করার আহ্বান জানানোর পর বৈঠকটি হচ্ছে। খবর এএফপি’র।
বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা বুধবার এএফপিকে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যকার এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নেতানিয়াহু বলেন, সোমবার গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় একজন মার্কিন-কানাডিয়ান নাগরিকসহ তিনজন ব্রিটিশ, একজন পোল, একজন অস্ট্রেলিয়ান ও একজন ফিলিস্তিনি সাহায্য কর্মীর হত্যা ছিল ‘অনিচ্ছাকৃত’ ঘটনা।
বিশ্বব্যাপী এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বাইডেনও এই হামলার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। তিনি মঙ্গলবার ৭ অক্টোবর হামাসের হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের আচরণের বিরুদ্ধে এ প্রথম কঠোর ভাষায় বক্তব্য দেন।
তিনি বলেন, সাহায্যকর্মীদের মৃত্যুতে তিনি ‘ক্ষুব্ধ ও ভগ্নহৃদয়’। “গতকালের মতো ঘটনা আর ঘটা উচিত নয়।”
হোয়াইট হাউস জানায়, নেতানিয়াহুর কাছে বারবার আবেদন করা সত্ত্বেও সাহায্য কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলের ব্যর্থতায় বাইডেন ক্রমশ হতাশ হয়ে পরেছেন।
তবে হোয়াইট হাউস বলেছে, বাইডেন ইসরায়েলের “আত্মরক্ষার অধিকার” সমর্থন অব্যাহত রেখেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মিত্রের কাছে অস্ত্র সরবরাহ রোধ করারও তার কোনো পরিকল্পনা নেই।
বাইডেন-নেতানিয়াহুর মধ্যে ১৮ মার্চ শেষ কথায় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি নেতাকে দক্ষিণ নগরী রাফাতে স্থল অভিযান না করার আহ্বান জানান। এ বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে একটি ইসরায়েলি প্রতিনিধিদল ওয়াশিংটন সফর করবে।
নেতানিয়াহু এর আগে গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মত প্রদানে বিরত থাকার প্রতিবাদে সফর বাতিল করেন। তবে পরে পিছু হটেন।

এই বিভাগের আরো খবর