1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক বিধিনিষেধ শিথিলতায় পরিবেশের ঝুঁকি বাড়ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহীদ হৃদয়ের ব্যাটে নজরকাড়া সেঞ্চুরি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত অস্ট্রেলিয়াতেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ

গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
শেয়ার করুন

রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এর মধ্যে গত বছরের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয়। এই মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

এর আগে ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছিল, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশে-বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এবং এসব হিসাব থেকে অর্থ সরিয়ে ফেলার ঝুঁকি রয়েছে, যা তদন্ত ও অবৈধ অর্থ উদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য এবং তার পরিবারের সদস্য—মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর