1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক বিধিনিষেধ শিথিলতায় পরিবেশের ঝুঁকি বাড়ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহীদ হৃদয়ের ব্যাটে নজরকাড়া সেঞ্চুরি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত অস্ট্রেলিয়াতেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
শেয়ার করুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার ১৬৫তম ম্যাচে এসে পূর্ণ হলো সেঞ্চুরির সেঞ্চুরি। ৫৭৫ সেঞ্চুরি নিয়ে তিনে ভারত।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাসের ব্যাটে ভর করে এই মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নবম দেশ হিসেবে এই অর্জনে নাম লেখাল বাংলাদেশ। ১৯২৮ সালে ইংল্যান্ড প্রথম দেশ হিসেবে টেস্টে শততম সেঞ্চুরির দেখা পেয়েছিল, আর নিউজিল্যান্ডের এই অর্জন পূর্ণ করতে লেগেছিল সর্বোচ্চ ১৮৩টি টেস্ট ম্যাচ। সবার আগে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেলেও এই মাইলফলকে ইংল্যান্ড দ্রুততম নয়।

বাংলাদেশের সেঞ্চুরির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নভেম্বরের নাম। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় দিনে ৭০ রানে দিন শুরু করা আমিনুল ইসলাম দেশের হয়ে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। তাঁর এই ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর, ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মুমিনুল হকের ব্যাটে এসেছিল বাংলাদেশের ৫০তম সেঞ্চুরি। কাকতালীয়ভাবে আট বছর পর নভেম্বরেই এল দেশের শততম সেঞ্চুরি। আমিনুলের ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর আরেক ১১ নভেম্বরেই ৫০ সেঞ্চুরির মাইলফলক ছুঁল বাংলাদেশ। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের ১০০তম সেঞ্চুরি। লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের। অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া বাংলাদেশ ৫০তম সেঞ্চুরি পায় ১১০ নম্বর টেস্টে। বাংলাদেশ পরের ‘৫০’ সেঞ্চুরি পেয়ে গেল আর ৫৫ ম্যাচ খেলেই। লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার।

অভিষেক টেস্টের প্রথম সেঞ্চুরি পাওয়ার পর থেকে ৫০তম সেঞ্চুরি পেতে বাংলাদেশের সময় লেগেছিল ১১০টি ম্যাচ। পরের ৫০টি সেঞ্চুরি পেতে টাইগারদের খেলতে হয়েছে মাত্র ৫৫টি টেস্ট। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১২ জন ক্রিকেটার টেস্ট খেলেছেন, যার মধ্যে ২৯ জন ব্যাটসম্যান অন্তত একবার সেঞ্চুরির দেখা পেয়েছেন। প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম থেকে শুরু করে এই তালিকার সর্বশেষ সংযোজন তাওহিদ হৃদয়। ১৬৫ টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছেন ১১২ জন খেলোয়াড়।

এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৯টি সেঞ্চুরি পাওয়ার রেকর্ড রয়েছে তিনবার। ২০১৪ সালে প্রথমবার, এরপর ২০২৫ এবং ২০২৬ সালে এই কীর্তি গড়েছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফরে আরেকটি সেঞ্চুরি পেলেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। লিটনের এই সেঞ্চুরিটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৬৫৫তম সেঞ্চুরি।

পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজ সবচেয়ে কম ৯১ ম্যাচেই শততম সেঞ্চুরির ক্লাবে প্রবেশ করেছিল। এছাড়া শ্রীলঙ্কার লেগেছিল ১২৬ ম্যাচ। নিউজিল্যান্ডের শততম সেঞ্চুরিটি এসেছিল অলরাউন্ডার রিচার্ড হ্যাডলির ব্যাট থেকে, যা বাকি আটটি দেশের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মাধ্যমেই অর্জিত হয়েছে। বর্তমানে ১০০০-এর বেশি ম্যাচ খেলা ইংল্যান্ড ৯৪৬টি সেঞ্চুরি নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। ১২৬ ম্যাচে ‘সেঞ্চুরি’ ছুঁয়ে দুইয়ে লঙ্কানরা। সবচেয়ে বেশি লেগেছে নিউজিল্যান্ডের—১৮৩ ম্যাচ। সবচেয়ে বেশি ১১০০ টেস্ট খেলা ইংল্যান্ডের ব্যাটসম্যানরাই করেছেন সবচেয়ে বেশি ৯৪৬টি সেঞ্চুরি। ৯১০ সেঞ্চুরি নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানরা অবশ্য ইংল্যান্ডের চেয়ে ২১৩টি টেস্ট কম খেলেছে। ৯১ ম্যাচে ‘সেঞ্চুরি’ ছোঁয়া ওয়েস্ট ইন্ডিজের ৫১৩ সেঞ্চুরি এসেছে ৫৯৮ ম্যাচে।

এই বিভাগের আরো খবর