1. abssalam362@gmail.com : abdussalam :
  2. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৪০০ বছরের ঐতিহ্যবাহী দত্তের বাজার: ময়মনসিংহের অর্থনীতির প্রাণ আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর ও আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসভবনে পুলিশের অভিযান চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার আওয়ামীলীগের আগুন- সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচী চীনে আয়োজিত যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর রহমান মানিকগঞ্জে পরিত্যক্ত শিশু পার্কের প্রাণ ফেরালো খাদ্য মন্ত্রী আফরোজা খানম

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৪ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রও।

চাতুরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ আশিকুল ইসলাম জানান, রাতে দায়িত্ব পালন শেষে তারা ট্রাফিক বক্স থেকে চলে যান। পরে ফজরের সময় এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং ভেতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তারা সেখানে বসে দায়িত্ব পালন করতে পারছেন না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর