1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ - আজকের কাগজ
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রামিসার বাসায় তারেক রহমান বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পল্লবীতে শিশু হত্যার বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা শিশির মনিরের আসন্ন ঈদুল আজহা: হিলিতে জমতে শুরু করেছে দা-বঁটি ও চাকুর বাজার ‎বহিষ্কার হলেন চাঁদাবাজির সাথে জড়িত ববির দুই ছাত্রদল নেতা ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৯:২৩ পিএম
শেয়ার করুন

নগরের বাকলিয়া থানা এলাকার চেয়ারম্যান ঘাটায় মাত্র চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, চেয়ারম্যান ঘাটা এলাকায় শিশুটি নিখোঁজ হওয়ার পর বিকেলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়রা ধারণা করেন, সে যৌন নিপীড়নের শিকার হয়েছে। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় বাকলিয়া এলাকাজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আহত শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে বলে জানান পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক সোহেল রানা।

এই বিভাগের আরো খবর