1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চোরের উপদ্রবে চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশান সংস্কার কাজ বিঘ্নিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চোরের উপদ্রবে চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশান সংস্কার কাজ বিঘ্নিত

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

পটিয়া উপজেলাধীন হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই সার্বজনীন বৌদ্ধ শ্মশানে সংস্কার কাজের জিনিসপত্র বার বার চুরির কারনে কাজে বিঘ্নিত ঘটছে, এইদিকে বুধবার আরসিসি ঢালাই কাজের জন্য আনিত লোহা চুরির ঘটনা ঘটেছে।

এই ব্যাপারে শশ্মান সংস্কার কমিটির অন্যতম উপদেষ্টা প্রিয়তোষ চৌধুরী জানান, চরকানাই বৌদ্ধদের একমাত্র এই শশ্মান। এখানে রয়েছে আধ্যাত্মিক সাধক রামদাস বড়ুয়ার সমাধিস্থল যা জোয়ারের পানিতে ভাংগনের ঝুঁকিতে আছে।

তিনি জানান, বিশাল এই শশ্মানের চারপাশে খালের পানিতে চলাচলের রাস্তা বিলীন হয়ে গেছে। বহু বছর ধরে এই শশ্মানে মৃত ব্যক্তি সৎকারের জন্য নিয়ে যাওয়ার অত্যন্ত কষ্টকর হয়। বিশেষ করে বর্ষাকালে চারপাশে একবুক সমপরিমান পানি জমে এবং পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জোয়ারের পানিতে রাস্তার কোন চিহ্ন থাকেনা। গ্রামের সকল যুবক- বৃদ্ধরা মিলে সম্প্রতি যাতায়াতের রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর, দাহ চুল্লিসহ নানা সংস্কার কাজে হাত দিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে এই কাজ শুরু করেছে। এই কাজে অনেক অর্থ প্রয়োজন, এই অবস্থায় চোরের উপদ্রব খুবই দু:খজনক।

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফ্রন্ট, পটিয়া উপজেলার সভাপতি চরকানাই গ্রামের সন্তান প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী বলেন, সকালে আমার বন্ধুবর নয়ন বড়ুয়া ফোনে জানায়, শশ্মান সংস্কারের জন্য আনিত লোহার রড দুর্বৃত্তরা রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়।এমতাবস্থায় শশ্মান সংস্কারের কাজ বন্ধ হয়ে আছে। প্রকৌশলী রনি আরো বলেন, সার্বজনীন এই বৌদ্ধ শশ্মানটিতে বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রাপ্ত সঞ্চিত অর্থ থেকে সংস্কার কাজ করা হচ্ছে, কিছুদিন পূর্বে সরকারের ধর্মীয় মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া শশ্মানের কাজের জন্য ট্রাস্টের আর্থিক অনুদান প্রদান করেন। তবে পরিতাপের বিষয় চোর রড নিয়ে যাওয়ায় কাজ বাধ্য হয়ে বন্ধ রাখতে হবে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নবনির্বাচিত সাংসদ, জননেতা এনামুল হক এনাম মহোদয় এবং অত্র এলাকা থেকে বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ভাইয়ের কাছে সহযোগিতা কামনা করছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *