1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:১৩ এএম
শেয়ার করুন

হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি, বিচ্ছেদের মানসিক কষ্ট সামলে বিশ্বজুড়ে কনসার্ট করা এবং নতুন প্রেমে জড়ানো—ব্যক্তিগত জীবনের নানা বড় পরিবর্তনের মধ্য দিয়ে সময় পার করছেন কেটি পেরি। সম্প্রতি মার্কিন এই পপ তারকা খোলাসা করেছেন নিজের ভালোবাসার কথা। তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তাঁর জীবনের ভালোবাসার মানুষ হিসেবে বর্ণনা করেছেন। ২৫ অক্টোবর ৪২তম বয়সে পা রাখলেন আন্তর্জাতিক এই সংগীত তারকা। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত পিপল সাময়িকীর এক সাক্ষাৎকারে কেটি পেরি বলেন, তাঁর ‘লাইফটাইমস ট্যুর’ যেমন ভক্তদের সঙ্গে তাঁকে নতুন করে যুক্ত করেছে, তেমনি ভালোবাসার মানুষেরও দেখা মিলিয়ে দিয়েছে। বিচ্ছেদের কঠিন দিনগুলো পার করে এখন জীবনের ছোট ছোট আনন্দ আর সুখে তিনি ডুবে আছেন। নতুন গান, কনসার্টভিত্তিক চলচ্চিত্র ও ছয় বছরের মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে তাঁর বর্তমান জীবন। আজ রোববার, ২৫ অক্টোবর মার্কিন এই পপ তারকার ৪২তম জন্মদিন। পাঁচ মহাদেশে ৯১ কনসার্ট ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও কনসার্ট চালিয়ে গেছেন কেটি। এরপর ‘হট এন কোল্ড’, ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ ও ‘ক্যালিফোর্নিয়া গার্লস’-এর মতো গান তাঁকে পপসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা করে তোলে। এ জীবনের বড় অংশজুড়ে রয়েছে ছয় বছর বয়সী মেয়ে ডেইজি। তাঁর আশা, মায়ের কাজ ও পরিশ্রম কাছ থেকে দেখে বড় হবে ডেইজি। জন্মদিন উপলক্ষে রোববার প্রকাশিত পিপলের বিশেষ ফটোফিচারেও উঠে এসেছে মা-মেয়ের সম্পর্ক। তাঁর ভাষ্য, ডেইজি দেখছে, তার মা নিজের কাজের মধ্যে রয়েছেন; মাকে শক্ত থাকতে দেখছে—এটি মেয়ের জন্য ভালো।

২০২৫ সালের জুলাইয়ে কানাডায় কেটি পেরির কনসার্ট সফরের সময় জাস্টিন ট্রুডোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। ঐ বছরের ২৮ জুলাই মন্ট্রিয়লে দুজনকে একসঙ্গে নৈশভোজে অংশ নিতে দেখা যায়। এর ঠিক দুই দিন পর মেয়েকে নিয়ে কেটির কনসার্টেও উপস্থিত হন ট্রুডো। এরপর নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা মেলায় প্রেমের গুঞ্জন আরও জোরালো রূপ নেয়। সেখানে সেপ্টেম্বরের সাক্ষাৎকার থেকে কেটির একটি বক্তব্য তুলে ধরা হয়েছে।

ট্রুডোর সঙ্গে পরিচয়ের ঠিক আগেই কেটির ব্যক্তিগত জীবনে ঘটে গিয়েছিল বড় বিচ্ছেদ। ২০১৬ সালে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তাঁর প্রেমের সূচনা হয়। মাঝে কিছুটা সময়ের জন্য বিচ্ছেদ ঘটলেও পরে তাঁরা আবার একত্র হন এবং ২০১৯ সালে বাগ্‌দান সারেন। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের কনসার্ট ও জীবনের সঙ্গী ডেইজি ডাভ ব্লুম। তবে ২০২৫ সালের ৩ জুলাই দুজনের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে নিশ্চিত করেন যে, মেয়ে ডেইজিকে যৌথভাবে বড় করার দিকেই তাঁরা এখন নজর দিচ্ছেন। সাবেক সঙ্গীর থেকে আলাদা হওয়ার পর ট্রুডোর সান্নিধ্য তাঁর জীবনে বড় পরিবর্তন এনেছে বলে স্বীকার করেছেন কেটি। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে নিজের কনসার্ট ফিল্মের প্রিমিয়ারে ট্রুডোকে নিয়ে লালগালিচায় হেঁটেছেন তিনি। সেদিন কেটি জানান, জীবনের নানা প্রেক্ষাপটে তিনি এখন নিজেকে অনেক বেশি স্থির মনে করেন এবং ট্রুডোর ভালোবাসা তাঁকে পূর্ণতা দিয়েছে। গত সেপ্টেম্বরেও পিপল সাময়িকীকে কেটি জানান, ট্রুডো তাঁর গান শোনেন এবং সংগীতজীবনের প্রতি শ্রদ্ধাশীল। এই সাপোর্ট তাঁর পুরোনো মানসিক আঘাত সারিয়ে তুলতে সাহায্য করেছে। কনসার্ট ও চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের আগের সংগীত পরিবেশনার অনুষ্ঠানেও কেটির পাশে ট্রুডোকে দেখা গেছে। পিপলকে সেই সময়ের কথা বলতে গিয়ে জানান, বন্ধুরা সবাই বাড়ির কাছাকাছি ছিলেন, আর তিনি ছিলেন অনেক দূরে। এই অভিজ্ঞতা তাঁর জন্য মানসিক ক্ষত সারিয়ে ওঠার মতো। সেই পরিস্থিতির মধ্যেই মঞ্চে উঠেছেন, গান শুনিয়েছেন দর্শকদের।

ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত ফুটে উঠেছে কেটির সাম্প্রতিক গানগুলোতেও। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ডএইডস’ গানে উঠে এসেছিল সম্পর্কের ভাঙন ও মানসিক যন্ত্রণার কথা। অবশ্য কেটি সরাসরি তাঁর জীবনের সঙ্গে গানটির মেলবন্ধন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি। এরপর চলতি বছরের ২৫ জুন প্রকাশিত হয় তাঁর নতুন একক গান ‘ওয়াচ ইট বার্ন’। জাস্টিন ট্রান্টারসহ বেশ কয়েকজন সংগীতশিল্পীর সহ-রচনায় এবং ক্রিশ্চিয়ান ব্রেসলাওয়ারের পরিচালনায় তৈরি এই মিউজিক ভিডিওতে দীর্ঘদিন চেপে রাখা ক্ষোভ ও দুঃখ থেকে মুক্তির চিত্র ফুটিয়ে তোলা হয়। এটি ইউনিভার্সাল মিউজিক কানাডার মতে কেটির মানসিক ভ্রমণেরই এক অনন্য প্রকাশ। ভিডিওটি পরিচালনা করেছেন ক্রিশ্চিয়ান ব্রেসলাওয়ার।

জীবনসংগ্রাম ও বিচ্ছেদের যন্ত্রণার মধ্যেও গান থামাননি কেটি পেরি। ২০২৫ সালের ২৩ এপ্রিল মেক্সিকো সিটি থেকে শুরু হওয়া তাঁর ‘লাইফটাইমস ট্যুর’ পাঁচ মহাদেশের ২৩টি দেশে মোট ৯১টি কনসার্ট সম্পন্ন করে আবুধাবিতে ৭ ডিসেম্বর শেষ হয়। অস্ট্রেলিয়ায় কনসার্ট চলার সময় অরল্যান্ডোর সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন বলে জানান কেটি। স্বজনদের কাছ থেকে অনেক দূরে থেকেও দর্শক মাতাতে মঞ্চে উঠতে হয়েছিল তাঁকে। এই সফর নিয়ে নির্মিত পল ডাগডেল পরিচালিত ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর-লাইভ ফ্রম প্যারিস’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে ২ সেপ্টেম্বর। এতে মূলত ২০২৫ সালের নভেম্বরে প্যারিসের আকোর অ্যারেনায় তাঁর লাইভ পরিবেশনা ধারণ করা হয়।

১৯৮৪ সালের ২৫ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় জন্ম নেওয়া ক্যাথেরিন এলিজাবেথ হাডসন নামের সেই মেয়েটিই আজকের বিশ্বখ্যাত কেটি পেরি। ছোটবেলায় গির্জায় গসপেল গেয়ে শুরু করলেও পরে পপ সংগীতে পা রাখেন। ২০০৮ সালে ‘আই কিসড আ গার্ল’ দিয়ে পান আন্তর্জাতিক খ্যাতি। ২০১০ সালের ‘টিনএজ ড্রিম’ অ্যালবামের পাঁচটি গান যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে জায়গা করে নিয়েছিল, যা কোনো নারী শিল্পীর জন্য প্রথম রেকর্ড। ২০২৬ সালের জুনে ইউনিভার্সাল মিউজিক কানাডার তথ্যমতে, বিভিন্ন প্ল্যাটফর্মে কেটির গান ১২ হাজার ৫০০ কোটির বেশিবার স্ট্রিম হয়েছে এবং বিশ্বজুড়ে তাঁর অ্যালবাম বিক্রি ৭ কোটি ছাড়িয়েছে। ২০২৪ সালের ‘১৪৩’ অ্যালবাম সমালোচিত হলেও ছয় বছরের মেয়ে ডেইজিকে সঙ্গী করে সাফল্যের সাথেই এগিয়ে চলেছেন তিনি। জন্মদিনে মা-মেয়ের শক্ত বাঁধনের গল্প আবারও প্রকাশ পেয়েছে ভক্তদের মাঝে। ২০২৪ সালে প্রকাশিত ‘১৪৩’ অ্যালবামটি কঠোর সমালোচনার মুখে পড়ে।

এই বিভাগের আরো খবর