1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আলোচনায়। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট এই সবকিছুর বাইরে জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? এই চিরন্তন প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছেন তিনি।

সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি থেকে করা তার একটি মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা ছুঁয়ে গেছে লাখো ভক্তের হৃদয়। বিশ্বসুন্দরী ও বলিউড ডিভা ঐশ্বরিয়া বরাবরই তার পরিমিতিবোধ এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত।

জীবনের এক বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়… সেই মুহূর্তগুলো, যা আমরা সত্যিই গভীরভাবে অনুভব করি… সেই মুহূর্তগুলো, যা চিরকাল আমাদের সাথে থেকে যায়… এবং আজীবন হৃদয়ে অমলিন থাকে।’ এই মন্তব্যের মধ্য দিয়ে ঐশ্বরিয়া যেন মনে করিয়ে দিলেন, বাহ্যিক সাফল্য বা জৌলুস নয়, বরং মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত এবং সত্যিকারের অনুভূতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

যে স্মৃতিগুলো মানুষ আজীবন হৃদয়ে লালন করে, সেটাই জীবনকে পূর্ণতা দেয়। ঐশ্বরিয়ার এই গভীর জীবনবোধসম্পন্ন বার্তাটি প্রকাশ পাওয়া মাত্রই নেটপাড়ায় তা ভাইরাল হয়ে যায়।

ভক্ত-অনুরাগীরা তার এই চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, শোবিজের তুমুল ব্যস্ততা আর চড়াই-উতরাইয়ের মধ্যেও ঐশ্বরিয়া যেভাবে জীবনের সহজ ও সুন্দর দিকটাকে উপলব্ধি করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই বিভাগের আরো খবর