1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুনে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

জুনে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৬:২৩ পিএম
শেয়ার করুন

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করে জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করবে সরকার। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে।

সোমবার সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি বলেন, হামের রুটিন টিকাদান চলছে। দেশে চলমান হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ টিকাদান ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। এটি নিয়মিত (রুটিন) টিকাদান কার্যক্রমের বাইরে অতিরিক্ত উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।

হালিমুর রশিদ আরও বলেন, এখন ৯ মাস বয়সী শিশুরা হামের ভ্যাকসিনের প্রথম ডোজ ও ১৫ মাসের শিশু সেকেন্ড ডোজ পায়। তবে ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে অধিক সংক্রমিত শিশুদের বিবেচনায় এনে বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। এছাড়া আন্তর্জাতিক জোট গ্যাভি থেকে প্রয়োজনীয় অর্থায়ন, টিকা ও লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে; পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জামও পৌঁছাবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোপ্ল্যানের মাধ্যমে কোন এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

এর আগে, রবিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর