1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জুমের উইন্ডোজ সংস্করণে বড় নিরাপত্তা ত্রুটি, সতর্ক করলেন ডেভেলপাররা - আজকের কাগজ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই: শামা ওবায়েদ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম গাজায় দীর্ঘ তিন বছর পর উদ্ধার ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে: শফিকুর রহমান মুরাদনগরে মেয়েকে নিয়ে বিবাদের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে প্রাণহানি তিন মাস ধরে নিখোঁজ নাসিমা, গ্রেপ্তার ২—তবু রহস্যের জট খুলছে না! দিনাজপুরে ২৯ বিজিবির অভিযানে ২ হাজার নেশার ট্যাবলেট ও ৭০০ বোতল সিরাপ জব্দ খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত ববির সংকট দ্রুত সমাধান করা হবে-শিক্ষামন্ত্রী

জুমের উইন্ডোজ সংস্করণে বড় নিরাপত্তা ত্রুটি, সতর্ক করলেন ডেভেলপাররা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমের উইন্ডোজ সংস্করণ জুম ওয়ার্কপ্লেসে দুটি গুরুতর নিরাপত্তাত্রুতির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে কোনো ধরনের অনুমোদন ছাড়াই দূর থেকে সাইবার হামলাকারীরা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হতে পারে। সম্ভাব্য এই বড় ধরনের ঝুঁকি এড়াতে জুম কর্তৃপক্ষ সফটওয়্যারটির হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে এবং ব্যবহারকারীদের দ্রুত তা ইনস্টল করার পরামর্শ দিয়েছে।

নিরাপত্তাত্রুটি দুটির মধ্যে প্রথমটি হলো ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’। সিভিএসএস স্কোরের ভিত্তিতে এই ত্রুটির ঝুঁকির মাত্রা ৯ দশমিক ৬, যা অত্যন্ত উদ্বেগজনক। সফটওয়্যারে ব্যবহারকারীর ইনপুট তথ্য সঠিকভাবে যাচাই না করার কারণে এই দুর্বলতা তৈরি হয়েছে। এর ফলে হামলাকারীরা কোনো বিশেষ অনুমতি ছাড়াই নেটওয়ার্ক ব্যবহার করে দূর থেকে আক্রান্ত ডিভাইসে প্রবেশ করতে পারে। একইভাবে দ্বিতীয় ত্রুটিটির নাম দেওয়া হয়েছে ‘সিভিই-২০২৬-১০৮১৮৭’, যার ঝুঁকির মাত্রা ৮ দশমিক ১। তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ে দুর্বলতার কারণে এই ত্রুটি সৃষ্টি হয়েছে এবং এটিও দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়।

জুমের তথ্য অনুযায়ী, জুম ওয়ার্কপ্লেসের ৭ দশমিক ১ দশমিক ৫ সংস্করণের আগের সংস্করণগুলোতে দ্বিতীয় ত্রুটিটি বিদ্যমান। অন্যদিকে, ৭ দশমিক ১ দশমিক ০ থেকে ৭ দশমিক ১ দশমিক ৮ সংস্করণের পূর্ববর্তী সংস্করণগুলোতে প্রথম ত্রুটিটির অস্তিত্ব পাওয়া গেছে। অর্থাৎ, যারা সফটওয়্যারের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন, তারা সরাসরি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য যে, গত জুলাই মাসেও জুমের উইন্ডোজ সংস্করণে বড় ধরনের একটি নিরাপত্তা ঝুঁকি শনাক্ত হয়েছিল। সে সময় ‘সিভিই-২০২৬-৫৩৪১২’ নামের ত্রুটিটি সমাধানে কোম্পানিটি নতুন সংস্করণ প্রকাশ করে, যার ঝুঁকির মাত্রা ছিল ৯ দশমিক ৮। ওই ত্রুটিটির মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল। বর্তমানে শনাক্ত হওয়া নতুন দুটি ত্রুটি ব্যবহার করে বাস্তবে কোনো বড় হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে জুম এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে সর্বশেষ সংস্করণ ব্যবহারের বিকল্প নেই বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

এই বিভাগের আরো খবর