1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ১:১৬ পিএম
শেয়ার করুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৫ জন ভর্তি হয়েছেন। এটি চলতি বছরের এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের আপডেটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২৩ জন। আর ঢাকার বাইরে ৩৩২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৮১।

ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৫২ জন এবং ঢাকার বাইরে ৪২ জন। ডেঙ্গুতে চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৯ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছরে এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

এই বিভাগের আরো খবর