1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গু নিয়ে হাসপাতালে দুজন ভর্তি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু নিয়ে হাসপাতালে দুজন ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৭ পিএম
শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন নতুন রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে দুজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

এখন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালে পাঁচ জন এবং অন্যান্য বিভাগে একজন রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর জানুয়ারি ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৬ রোগী। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

এই বিভাগের আরো খবর