1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ পিএম
শেয়ার করুন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ৩ বছরের মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ নিয়োগ কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আদালত স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

রিটকারী মো. লিয়াকত আলীর পক্ষে আইনজীবী মামনুর রশিদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি স্থগিত চেয়ে মো. লিয়াকত আলী হাইকোর্টে রিট করেন।

এই বিভাগের আরো খবর