
বঙ্গোপসাগর উত্তাল থাকায় সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। গত বৃহস্পতিবার প্রশাসন এই রুটে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর ফলে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে ঘুরতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন। বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রোববার কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে পাঁচটি জাহাজ ১ হাজার ৭০১ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একই দিন বিকেল ৪টার দিকে দ্বীপে আটকা পড়া বাকি প্রায় ৮০০ পর্যটককে নিয়ে জাহাজগুলো কক্সবাজারের পথে ফিরতি যাত্রা শুরু করে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, বিরূপ আবহাওয়ায় প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েছিলেন। এর আগে স্থানীয় প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে শনিবার ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে প্রায় ৭ শতাধিক পর্যটক নিজেদের গন্তব্যে ফিরে গেছেন। বাকি পর্যটকরা জাহাজে করে কক্সবাজার ফিরছেন। এর আগে শনিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসনের বিশেষ অনুমতিতে ১৬টি ট্রলারে করে টেকনাফ হয়ে নিজেদের গন্তব্যে ফিরে যান প্রায় ৭ শতাধিক পর্যটক। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার ট্রলারে করে প্রায় ৭ শ জন ফিরে যান এবং বাকি ৮ শতাধিক পর্যটক আজ জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।