1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তিস্তার পানি কমেছে কমেনি জলাবদ্ধতা , ভাঙ্গন আতঙ্কে তিস্তা তীরবর্তী বাসিন্দারা - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

তিস্তার পানি কমেছে কমেনি জলাবদ্ধতা , ভাঙ্গন আতঙ্কে তিস্তা তীরবর্তী বাসিন্দারা

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৯ এএম
শেয়ার করুন

উজানের পাহাড়ি ঢল আর গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। যদিও ২৪ ঘণ্টা স্থায়ী না হয়েই ফের কমতে শুরু করেছে তিস্তার পানি কিন্তু কমেনি জলাবদ্ধতা। আর পানি কমার সাথে সাথে তিস্তার লালমনিরহাটের বেশ কয়েকটি অংশে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার দশমিক ৪৫ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একইসময়ে নদীর কাউনিয়া পয়েন্টে পানিপ্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২৫ সেন্টিমিটার। অর্থাৎ এই পয়েন্টে বিপৎসীমার দশমিক ৬ সেন্টিমিটার (বিপৎসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা জানান, ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে গত শুক্রবার থেকে তিস্তার পানি প্রবাহ বাড়তে থাকে। শনিবার রাত ১১টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার দশমিক ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি প্রবাহ। একই সময়ে তিস্তার কাউনিয়া পয়েন্টে দশমিক ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে তিস্তার চরাঞ্চল ও বাম তীরের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েন। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ। শনিবার রাত থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও রোববার রাত থেকে পানি কমতে শুরু করেছে কিন্তু কমেনি জলাবদ্ধতা । এদিকে তিস্তার পানি প্রবাহ কমে গেলেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।

এই বিভাগের আরো খবর