1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তিস্তা ভাঙন রোধে গড়মিল, ৬ হাজার জিও ব্যাগ বাতিল! - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

তিস্তা ভাঙন রোধে গড়মিল, ৬ হাজার জিও ব্যাগ বাতিল!

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে বাস্তবায়নাধীন সরকারি প্রকল্পে নিম্নমানের জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহারের অভিযোগে ৬ হাজার বালুভর্তি জিও ব্যাগ বাতিল করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কারিগরি টাস্কফোর্স। ঘটনাটি ঘিরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, চুক্তি লঙ্ঘন এবং সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা নিয়ে জেলায় তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ এলাকায় তিস্তা নদীর তীর রক্ষায় প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের শর্ত অনুযায়ী ব্যবহৃত জিও ব্যাগের পুরুত্ব ন্যূনতম ৩ মিলিমিটার হওয়া বাধ্যতামূলক। তবে সরবরাহকৃত কিছু ব্যাগে এই মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে।

প্রকল্পের আওতায় প্রায় ৩০ হাজার বালুভর্তি জিও ব্যাগ নদীতে নিক্ষেপের কাজ চলছিল। অভিযোগ উঠার পর পাউবো’র প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাগের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, ৬ হাজার ব্যাগ নির্ধারিত মান পূরণ করতে পারেনি। ফলে সেগুলো সরাসরি বাতিল ঘোষণা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “সরকারি প্রকল্পে নিম্নমানের উপকরণ সরবরাহ চুক্তির লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হলে কার্যাদেশ বাতিল বা সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করা হবে।”

এদিকে, ব্যাগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কুড়িগ্রাম কার্যালয়ে যান বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, নিম্নমানের জিও ব্যাগ ব্যবহার করলে নদীভাঙন প্রতিরোধ প্রকল্প দীর্ঘমেয়াদে কার্যকর হবে না এবং নদীতীরবর্তী মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়বে।

পাউবো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “টাস্কফোর্স সরকারি বিধিমালা অনুযায়ী কাজের মান পরীক্ষা করেছে। ৩ মিলিমিটার পুরুত্ব না থাকায় ৬ হাজার ব্যাগ বাতিল করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের চাপ বা প্রভাব গ্রহণ করা হয়নি।”

এ বিষয়ে স্থানীয় ও সচেতন মহল সরকারের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *