1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তেজগাঁওয়ে ছাত্রাবাসে রাতভর সংঘর্ষ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

তেজগাঁওয়ে ছাত্রাবাসে রাতভর সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাত পৌনে ১টার দিকে লতিফ ছাত্রাবাসে সংঘর্ষ শুরু হয় এবং রাত সোয়া ৩টার দিকে তা শেষ হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) সকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি মিছিল বের করে সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।

মঙ্গলবার (৩ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, লতিফ ছাত্রাবাসে দুই ছাত্রসংগঠন, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। রাত পৌনে ১টার দিকে এ সংঘর্ষ শুরু হলেও রাত সোয়া ৩টার দিকে পুলিশের অভিযানের পর পরিস্থিতি শান্ত হয়।

এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতের সংখ্যা আনুমানিক ৮ থেকে ১০ জন।
তিনি আরও বলেন, লতিফ ছাত্রাবাসের কর্তৃত্ব নেওয়াসহ অন্যান্য কারণে ওই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে পুলিশি অভিযানের সময় ভেতর থেকে কোনো দেশীয় অস্ত্র, যেমন লাঠিসোটা, ধারালো ছুরি-চাকু পাওয়া যায়নি। দুই ছাত্রসংগঠনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া পুলিশ কর্মকর্তা বলেন, লতিফ ছাত্রাবাসের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে আজ ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি হতে পারে বলে জানা গেছে।

তবে লতিফ ছাত্রাবাসে রাতভর সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

অপরদিকে লতিফ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে ২টা থেকে ভোর পর্যন্ত দুই পক্ষের আনুমানিক ১৩ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের ডিউটিরত গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে।

এ ছাড়া ভোর আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডাকসু ভিপি হাসপাতালে উপস্থিত হন।
লতিফ ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হলেন, ইমরান হোসেন, মারুফ মিয়া, নুরুল হক, আতিকুর রহমান, আরিফুল, আলামিন, সরোয়ার, সাইফ, শান্ত, নাঈম, শাহজালাল, আব্দুল্লাহ সাদিক ও গোলাম ওয়াহিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, লতিফ ছাত্রাবাসের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে ভোরে ডাকসু ভিপি সাদিক কাইয়ুম হাসপাতালে এসে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে চলে যান।

পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *