
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবি) অধীনস্থ দাইনুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ১৫১০ পিস ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা। উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য এক লক্ষ্য বিশ হাজার আটশত টাকা ( ১,২০,৮০০)।
আজ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কতৃপক্ষ।
বিজিবি জানায় আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ দাইনুর সীমান্তে বিজিবি টহল দল মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীারা বাংলাদেশ অভ্যন্তরে ১৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জোয়ানরা উক্ত ট্যাবলেট উদ্ধার করে দাইনুর বিওপি ক্যাম্পে নিয়ে আসে।
বিজিবি আরও জানায় ধারাবাহিকভাবে মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।