1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দিনাজপুর-৬: ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

দিনাজপুর-৬: ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৮ পিএম
শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দাখিলের মধ্য দিয়ে। আজ সোমবার ২৯ শে ডিসেম্বর বেলা ১২ ঘটিকায় দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা সুলতানা লীমার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।​
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন তাঁর সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা। এসময় দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ হোসেনের সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা বলেন, আমার স্বামীর পক্ষ থেকে আমি আজ মনোনয়নপত্র জমা দিলাম। দেশ ও জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে সফল হতে পারি।
​এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দলের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমরা শতভাগ বিজয়ী হয়ে ধানের শীষ আসনটি উপহার দেব।

​মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি। সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি। নাজমুল হক, সাধারণ সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি। কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

এছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত থেকে ডা. জাহিদ হোসেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *