1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

দেশজুড়ে নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ আইজিপির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১০:৪০ পিএম
শেয়ার করুন

দেশের বিভিন্ন প্রান্তে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা রোধে সারা দেশে পুলিশি তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও সব রেঞ্জ ডিআইজিরাও যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করতে বলেছেন আইজিপি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে বলা হয়েছে।

অভিযানের সময় সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেছেন আইজিপি। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ফরিদপুর এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলায় দুটি করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের আরো খবর