1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২ ১:৩৯ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪২৫ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩১ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জন। ওই দিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যে ৩১ জন ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ১৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭ জন, সিলেটে ২ জন এবং রাজশাহী, খুলনা ও রংপুরে মারা গেছেন ১ জন করে।

এই বিভাগের আরো খবর