1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৮:৩১ পিএম
শেয়ার করুন

ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবু হোসাইন মো. মঈনুল আহসান।

গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতক শিশুর মৃত্যু হয়। মৃত নবজাতকগুলোর বয়স মাত্র এক থেকে তিন দিন ছিল।

সদ্যজাত এসব শিশুর নামও রাখায় হয়নি। ফলে, মৃত শিশুগুলোকে তাদের মায়ের নামে চিহ্নিত করা হচ্ছিল। এ ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান।

ঘটনা তদন্তে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩০ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটি ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে

।ঘটনা তদন্তে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষও। তারা এই তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণাও দিয়েছিল। পরে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানায়, প্রতিবেদনটি প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এ দিকে সরকার গঠিত তদন্ত কমিটি ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পায়।

এই বিভাগের আরো খবর