1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

নওগাঁয় আত্রাই নদীর পানি থেকে খেয়া জালে উঠে এলো দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আত্রাই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিন দুপুরের আগে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে সিজান হোসেন (৮) ও দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮) বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। দুপুর হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে।এক পর্যায়ে স্থানীয়রা নদীর পানিতে মাছ ধরা খেয়া জাল ফেলে খোঁজতে থাকে। বেলা সারে ১২ টার দিকে নদীর ভাটি দিকে পানিতে তলিয়ে যাওয়া ওই দুই শিক্ষার্থী জালে উঠে আসে। তাদের উদ্ধার করে ধামুইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, ওই দুই শিশু ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর