1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় এক বৃদ্ধ'র মৃত্যু নিয়ে গুঞ্জন - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁয় এক বৃদ্ধ’র মৃত্যু নিয়ে গুঞ্জন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।
ওই বৃদ্ধর পুত্র এমরান হোসেন (৩০) জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তাকে আটক করতে থানা পুলিশ ৪ মার্চ বুধবার দিবাগত মধ্যরাতে অভিযান চালায় উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার গ্রামের উত্তরপাড়ায় এমরান হোসেন এর বাড়িতে। আসামী এমরান হোসেন বলেন, তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তার পিতা আব্দুল হামিদকে (৬৫) সঙ্গে নিয়ে অপর এক আসামীকে ধরতে পাশের বাড়িতে যায়।পাশের বাড়ির ওই আসামীর নামের সঙ্গে মিল না থাকায় পুলিশ তার পিতাকে ছেড়ে দিয়ে চলে যায়। এর পর রাত দের টার দিকে তার পিতা আব্দুল হামিদ হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যায় বলে এমরান হোসেন জানান। এদিকে আসামী এমরান হোসেনের পুত্র রিপন বাবু অভিযোগ করেন, তার দাদা আব্দুল হামিদকে পুলিশ মারপিট করার ফলে তার মৃত্যু হয়েছে।হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ধারণা পুত্র এমরান হোসেনকে পুলিশ গ্রেফতার করতে আসার খবর পেয়ে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে অভিযোগ অস্বীকার থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, পুলিশ আসামি ধরতে গেলেও আব্দুল হামিদকে কোনো আঘাত করা হয়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *