1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার ভুয়া কার্ড দেয়া আটক নারী থানা থেকে মুক্ত - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী

নওগাঁয় টাকা নিয়ে প্রতিবন্ধী ভাতার ভুয়া কার্ড দেয়া আটক নারী থানা থেকে মুক্ত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে টাকার বিনিময়ে প্রতিবন্ধী ভাতার ভুয়া কার্ড দেয়ার অভিযোগে আটক নারীকে মুসলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে পরিবারের সদস্যরা।
এ ঘটনা ঘটেছে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে।
অভিযোগ করা রয়েছে,উপজেলার ভীমপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী জনি আক্তার জুঁই প্রতিবেশী মোছাঃ তহমিনা, মোছাঃ আনোয়ারা, মোছাঃ মনোয়ারার ও রেনুকার কাছ থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের ভাতার ভুয়া কার্ড দেয়া হয়। এছাড়াও একই এলাকার আরো ১০ জনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেয়ার কথা বলে দফায় দফায় প্রায় ৭৯ হাজার টাকা নেন জুঁই। ভাতা কার্ড করে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি পাল্টে যান। ওইসব টাকা ফেরত দিতে বিভিন্ন তালবাহানা করাসহ ভুক্তভোগীদের নানা ভয়ভীতি ও মারমুখী আচরণ শুরু করে জুঁই ও তার পরিবারের লোকজন। চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে এক পর্যায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন না বলে সাব জানিয়ে দেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহাদেবপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পুলিশ জনি আক্তার জুঁইকে তার বাড়ি থেকে আটক করে। তবে অভিযুক্ত জুঁইয়ের দাবী বিষয়টি ষড়যন্ত্র মুলক।
ওই নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, জুঁই ও তার পরিবারের কাছ থেকে মুসলেকা নিয়ে ওই রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর