1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

নওগাঁয় শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:২২ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছী উপজেলা বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ আগস্ট শনিবার সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
‘শিক্ষক ঐক্য, সুস্থ জাতি, শক্তিশালী ভবিষ্যৎ, এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ সভাপতিত্ব করেন। মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সমন্বয়ক এবং বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার অফিসার মোঃ আরিফুজ্জামান তুয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা শাখা সভাপতি মোঃ সামসুল আলম,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও আহসান হাবীব শিপলুকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরো খবর