1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

নওগাঁ জেলা শহরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে।২০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ক্যাম্পেইন শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম। এসভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জিন ডাঃ মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন ও জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মোঃ আজম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আবু জার গাফ্ফার, সিভিল সার্জিন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নুজহাত তাবাসসুম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা।
নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম বলেন, নওগাঁ জেলা হামের হটস্পট হিসেবে চিহ্নিত করাসহ জেলায় এ পর্যন্ত ২৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং এ পর্যন্ত ২০২ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেয়া হবে। জেলায় ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০ টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেয়া হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *