1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক ‘৩৫ বার স্যার’ থেকে ছুটি বিতর্ক—আবারও আলোচনায় রাজারহাটের ইউএনও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১ সাপাহারে কাল নারী ফুটবল তারকাদের লড়াই, মাঠে নামছে ঢাকা ও ঠাকুরগাঁও ইরানের কঠিন পরিস্থিতি দ্রুতই কেটে যাবে: পাকিস্তানের আশাবাদ দখলমুক্ত হবে ফুটপাত, কঠোর হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের অসুস্থতা কাটিয়ে রাজকীয় কনে সাজে সাদিয়া আয়মান বাবা: কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয়

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ১:০০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন এক মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম আছর উদ্দিন। তিনি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদ আলির ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পার্শবতী কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে ফজরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আছর উদ্দিন বড় ভালো লোক ছিলেন। তিনি নামাজ কাজা করতেন না। সব সময় দ্বিনের পথে চলতেন। নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

স্থানীয় সমাজসেবক আনিছুর রহমান ব্যাপারী বলেন, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ সে দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যান। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছেন। বেলা ১১টায় তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যন্ত গরিব। তার পরিবারের প্রতি সহৃদ ব্যক্তিদের সহযোগিতার কামনা করেন তিনি।

এই বিভাগের আরো খবর