1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ইরানের কঠিন পরিস্থিতি দ্রুতই কেটে যাবে: পাকিস্তানের আশাবাদ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক

ইরানের কঠিন পরিস্থিতি দ্রুতই কেটে যাবে: পাকিস্তানের আশাবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

ইরানের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুই দেশের সম্পর্ক ও দ্বিপক্ষীয় অবস্থান সংহত করার লক্ষ্যেই এ আলোচনা হয়।

বৈঠকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের যোগাযোগমন্ত্রী আবদুল আলিম খান। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যমান কঠিন সময় কাটিয়ে ইরান খুব দ্রুতই স্বাভাবিক ধারায় ফিরে আসতে পারবে। পাশাপাশি তিনি ইরানি জনগণের শান্তি, সুখ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিগগিরই ইরান সফরের ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তানি মন্ত্রীদের এই আগ্রহ ও আশাবাদকে স্বাগত জানান দেশটির ইরানি রাষ্ট্রদূত।

ইরানের প্রতি পাকিস্তানের সাধারণ মানুষের ধারাবাহিক ও অবিচল সমর্থনের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম। বৈঠকে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পাকিস্তানের প্রতিশ্রুতি ও আশ্বাসের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া উভয় দেশের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়। উভয় পক্ষই সম্মত হয় যে বাণিজ্য বৃদ্ধি দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।

এই বিভাগের আরো খবর