1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক

রোগীদের ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে: চসিক প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সহায়তা নিশ্চিত করা সম্ভব না হলে প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা অব্যাহত রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীরা যাতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, তিনি এ প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাই মেডিকেল কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

চসিক প্রশাসক বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সিটি কর্পোরেশন কাজ করছে। হাসপাতাল এলাকার বাইরের অংশ পরিষ্কার রাখতে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ আরও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এ প্রতিষ্ঠানের গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন। চসিক প্রশাসক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় স্টাডি লাউঞ্জ ও প্রেয়ার হল নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিনসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই বিভাগের আরো খবর