1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের - আজকের কাগজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপির নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি সারে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

দেশের সংবিধান ও নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির আলোকে প্রতিটি মানুষের মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আয়োজনে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশ ও বাক্‌স্বাধীনতা ব্যবস্থার সংকট’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে নিবর্তনমূলক আইনে সাধারণ মানুষকে গ্রেপ্তার বন্ধ করা। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের খসড়া থেকে সকল নিবর্তনমূলক ধারা অবিলম্বে বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

সভায় উত্থাপিত মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নিপীড়নের ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে আট ব্যক্তিকে মতপ্রকাশের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য কিংবা সরকারের সমালোচনা বা কটূক্তির অভিযোগ তুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রবণতা বেড়েছে। এ ধরনের আরও অনেক মামলা চলমান রয়েছে বলে সভায় অভিযোগ তোলা হয়।

অধিকারের পরিচালক এ এস এম নাসিরউদ্দিন এলানের সঞ্চালনায় এই সভায় অংশ নিয়েছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ইংরেজি দৈনিক নিউ এজের উপসম্পাদক শহীদুজ্জামান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মো. শরীফুল ইসলাম। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনা।

সাইবার সুরক্ষা আইনে কিছু সংশোধনী আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অংশীজনদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে, যার সর্বশেষ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘সাংবাদিকেরা তাঁদের উদ্বেগের বিষয়গুলো জানিয়েছেন এবং সেসব সুপারিশ লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে। আমি এই প্রক্রিয়াটি সমন্বয় করছি।’

সৈয়দ আবদাল আহমদ আরও জানান, এখন পর্যন্ত ১৫টি সংগঠনের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। বিভিন্ন সংগঠন নিজেদের মধ্যে বৈঠক করে সরকারের কাছে লিখিত সুপারিশমালা পেশ করেছে। সেই সুপারিশগুলোর ভিত্তিতে সাব-কমিটি বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ‘সুপারিশগুলো আমাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে, যাতে এ ব্যাপারে আরও কোনো মতামত থাকলে তা জানা যায়। আমার জানা ও দেখা মতে বিষয়টি এই পর্যায়ে রয়েছে।’ আইনটি যেন কোনোভাবেই মানুষের মতপ্রকাশ হরণের হাতিয়ার না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে নিজের আশাবাদের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরো খবর